×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৩-২১
  • ১০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে।
কোইকা’র কান্ট্রি ডিরেক্টর মিস ইয়ং-আহ দোহ’র নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন সংস্থার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তাইহিউন কিম,প্রোগ্রাম ম্যানেজার ইউরি হ্যান,প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো.ফজলে রাব্বি এবং কনস্ট্রাকশন ম্যানেজার চিওল ইং ওহ।
আজ উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উদ্ভাবনী দক্ষতা অর্জনের লক্ষ্যে কোইকার আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে‘ ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রমোট ইউুথ এন্ট্রারপ্রেনরশীপ’ শীর্ষক একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়েও কথা বলেন।
এসময় তারা শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উদ্ভাবনী দক্ষতা অর্জনের লক্ষ্যে কোইকার আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রমোট ইউুথ এন্ট্রারপ্রেনরশীপ’ শীর্ষক একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
এসময় উপাচার্য বলেন,২০২১ সাল ঢাকা বিশ^বিদ্যালয়ের জন্য একটি বিশেষ বছর। এ বছর একই সঙ্গে মহান মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপিত হচ্ছে।
তিনি বলেন,এই বিশেষ বছরে প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে । এছাড়া তরুণ প্রজন্ম ইনোভেশন ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিষয়ে দক্ষ ও সক্ষম হয়ে গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat