×
ব্রেকিং নিউজ :
১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২১-০৩-২৭
  • ৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজ গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ ৩৯ জন মারা গেছেন। আর নতুন করে ৩ হাজার ৬৭৪ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো ১ হাজার ৯৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফেরায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, “ গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাসের মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৮৮৯ জনে দাঁড়াল।”
এতে জানানো হয়, মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৫ জন নারী রয়েছেন। মারা যাওয়া ৩ জনের বয়স ৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৪০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫০ বছরের মধ্যে এবং বাকী ২৫ জনের বয়েস ৬০ বছরের বেশি।
একই সময়ে নতুন করে আরো ৩ হাজার ৬৭৪ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২২৪ টি ল্যাবরোটরিতে মোট ২৪ হাজার ৬৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৯০ দশমিক ২২ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৫০ শতাংশ রোগী মারা গেছেন।
এবারের শীতের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় চলতি বছরের গত ৫ ফেব্রুয়ারীতে প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ দশমিক ৩০ শতাংশে নেমে আসে। কিন্তু সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat