×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৩-২৯
  • ৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সকল ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা হবে।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২৮১টি বধ্যভূমি ও ৩৬০টি ঐতিহাসিক স্থান প্রকল্পের মাধ্যমে সংরক্ষণ করছে। এছাড়া গবেষকগণ তাদের গবেষণা ও জরিপের মাধ্যমে যে সমস্ত গণকবর ও বধ্যভূমির সন্ধান পাবে সেগুলোও প্রকল্পে অন্তর্ভুক্ত করে সংরক্ষণ করা হবে।’
আজ বাংলা একাডেমিতে ‘গণহত্যা -নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র’ এবং ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ আয়োজিত দিনব্যাপী সেমিনারের দ্বিতীয় অধিবেশন ও ‘গণহত্যার নতুন হিসাব’ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন ।
এ সময় গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ সংক্রান্ত গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়। নতুন জরিপে সহ¯্রাধিক বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া গেছে মর্মে সেমিনারে উল্লেখ করা হয়।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের গল্পের পাশাপাশি বর্বর পাকিস্তানি বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার চিত্রও তুলে ধরতে হবে। গণহত্যার চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বিভিন্ন ভাষায় বই লিখতে এবং অনুবাদ করতে মন্ত্রী গবেষকদের প্রতি আহ্বান জানান।
গণহত্যা জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে এত অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদেরসহ জরিপে অংশ নেয়া গবেষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat