×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-০৩-২৯
  • ১০৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিনিয়র সাব-এডিটর অব্দুল কাইয়ুম খান মিলন আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজিউন)।
জাতীয় প্রেস ক্লাব সূত্রে জানা যায়, তার বয়স ৮৩ বছর। তিনি বিকেল ৩টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য মিলন স্ত্রী, এক ছেলে এবং আত্মীয়স্বজন এবং অসংখ্যক শুভাকাংক্ষী রেখে গেছেন।
প্রথম জীবনে তিনি স্কুল শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। তিনি সাপ্তাহিক চিত্রশক্তি, দৈনিক জনপদ, দৈনিক বার্তা, টেলিগ্রাফ এবং নিউ নেশনসহ বিভিন্ন পত্রিকায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর উপজেলার শ্রীনগর জন্মগ্রহণ করেন। মিলন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন।
মরহুমের নামাজে জানাজা রাজধানীর কালশীস্থ সংবাদিক কলোনি মসজিদে এশার নামাজের পরে অনুষ্ঠিত হবে। তাকে কালশী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat