×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-০৩-৩০
  • ১১১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর মহিপুরে সুলতান হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে তৃতীয় শ্রেনীতে পড়–য়া এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রাতে ওই শিক্ষার্থীর মা বাদী মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আজ সকালে সুলতানকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে।
মামলা সূত্রে জানা যায়, গতকাল সকাল দশটায় ওই শিক্ষার্থী তাদের ঘর থেকে এক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল। এ সময় মনসাতলী গ্রামের সুলতান ওই শিক্ষার্থীকে তার ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন চেষ্টা চালায়। এসময় শিক্ষার্থী ডাক চিৎকার দিলে তাকে ছেড়ে দিয়ে সুলতান পালিয়ে যায়। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে কান্না জড়িত কন্ঠে তার পরিবারকে সব খুলে বলে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সুলতানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat