×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৩-৩১
  • ৯২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ফেডারেল বিচারক হিসেবে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী, একজন এশিয়ান আমেরিকান ও প্রথমবারের মতো একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চার বছরে মূলত রক্ষণশীল শেতাঙ্গ পুরুষকেই ফেডারেল আদালতগুলোতে নিয়োগের যে প্রচেষ্টা চালিয়ে এসেছিলেন বাইডেন তার বিপরীতে দাঁড়িয়ে যে ১১ জনকে মনোনয়ন দিয়েছেন এর মধ্যে পুরুষ মাত্র দ’ুজন। এদের কেউ শেতাঙ্গ নয়।
যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের নয়জন বিচারকের মধ্যে এখনও পর্যন্ত কোন কৃষ্ণাঙ্গ নারী নেই।
বাইডেন প্রথমেই কেতাঞ্জি ব্রাউন জ্যাকসনকে মনোনয়ন দিয়েছেন। তিনি আফ্রিকান আমেরিকান। এছাড়া তিনি আরো দ’ুজন আফ্রিকান আমেরিকান নারীকে বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। এছাড়া রয়েছে এশিয়ান আমেরিকান।
বাইডেন প্রথমবারের মতো একজন মুসলিমকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। তার নাম জাহিদ কোরাইশি (৪৫)। তিনি পাকিস্তানী বংশোদ্ভুত। বর্তমানে তিনি নিউ জার্সিতে ম্যাজিষ্ট্রেট বিচারক হিসেবে কাজ করছেন।
বাইডেন এক বিবৃতিতে বলেছেন, এ মনোনয়ন সার্বিকভাবে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্রকে প্রতিনিধিত্ব করছে যা আমাদের জাতিকে শক্তিশালী করবে।
উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মনোনীত এসব লোক আজীবন সুপ্রিম ও ফেডারেল আদালতে কাজ করে যাবেন। তবে প্রেসিডেন্টের এসব মনোনয়ন সিনেটে অনুমোদিত হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat