×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-৩১
  • ৯৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মা জহুরাকে হত্যা মামলার রায়ে তার নিজের দুইপুত্র ও দুই পুত্রবধূকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
রায়ে দ- প্রাপ্তদের ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশও প্রদান করেন।
আজ বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) বিচারক বেগম ইসরাত জাহান জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট নাসিমুল করিম হলি জানান, জেলার শিবগঞ্জ উপজেলার তালিবপুর (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা জহুরার তিন ছেলে। তিনি তার তিনছেলের মধ্যে ছোট ছেলে জসিমউদ্দিনকে ৪০ শতক জমি লিখে দেন। জমি লিখে দেওয়ার ঘটনায় জসিমের অপর দুইভাই জহির উদ্দিন (৪৫) তার স্ত্রী রেহানা বিবি (৪০) এবং ইয়াছিন আলী (৪২) ও তার স্ত্রী মোছা. রহিমা বিবি (৩৫) ক্ষিপ্ত হয়ে বিগত ২০০৮ সালের ৭ জুলাই নিজেদের মা জহুরা বিবিকে হত্যার পর বাড়ির পাশের একটি পতিত জমিতে মরদেহ ফেলে রাখে। পুলিশ ওইদিন সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় নিহত জহুরা বিবির ছোট ছেলে জসিম বাদী হয়ে তার আপন দুই বড়ভাই ও দুই ভাবীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলা তদন্ত করে ২০০৮ সালের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন শিবগঞ্জ থানার তৎকালিন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে নিহত জহুরা বিবির দুইপুত্র এবং তাদের দুই পুত্রবধু অভিযুক্ত করা হয়।
পরবর্তিতে আইনি প্রক্রিয়া শেষে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) বিচারক বেগম ইসরাত জাহান আজ রায় ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat