×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৫-০৫
  • ৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইটভাঙ্গানো মেশিনের নিচে চাপা পড়ে জাহাঙ্গীর আলম(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত জাহাঙ্গীর উপজেলার কয়ড়া ইউনিয়নের চড়ুইমুড়ি গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের কয়ড়া বাজার জামে মসজিদের পাশে।

জানা যায় মঙ্গলবার(৫মে) সকালে চড়ুইমুড়ি গ্রামের কথজন শ্রমিক ইটভাঙ্গানোর জন্য মেশিন নিয়ে কয়ড়া সারোয়ার হোসেনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। উল্লাপাড়া মোহনপুর আঞ্চলিক সড়কে কয়ড়া বাজার জামে মসজিদের পাশে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে মেশিনটি উল্টে খাদের নিচে চলে যায়। এতে মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

এঘটনা নিশ্চিত করে কয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মনিরুল ইসলাম জানান ইটভাঙ্গানো মেশিন যোগে ইটভাঙ্গার জন্য কয়ড়া গ্রামের সারোয়ারের বাড়ি যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে মেশিনটি সড়কের পাশে খাদে পড়ে যায়।এতে চালক জাহাঙ্গীর মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat