×
ব্রেকিং নিউজ :
মেহেরপুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-০৭
  • ৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সা‌বেক প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশ নেওয়ার অনুমতি দিলে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
শুক্রবার (৭ মে) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান খালেদা জিয়ার জন্য গঠিত চিকিৎসক টিমের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিদেশে যাওয়ার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এখন কীভাবে বিদেশে যাওয়ার অনুমতি দেবে- তা সরকারের বিষয়।
বিমানে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, বিদেশে যাওয়ার অনুমতির আবেদন করা হয়েছে। এখন অনুমতি পেলে মেডিকেল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও আট জন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।
গত সোমবার সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat