×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৫-১১
  • ৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র সোমবার ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার অনুমোদন দিয়েছে। এদিকে ভারতে ব্যাপক হারে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। খবর এএফপি’র।
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর আগে ১৬ বছর এবং এর বেশি বয়সীদের এ টিকা প্রদানের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ক্ষেত্রে এটি হচ্ছে আশাপ্রদ অগ্রগতি।’
তবে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, ভারতে ছড়িয়ে পড়া বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটিকে অতি সংক্রামক হতে দেখা যাচ্ছে। আর এটিকে বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়।
করোনাভাইরাসের এ ভ্যারিয়েন্টটিকে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ২০১৯ সালের শেষের দিকে থেকে এ পর্যন্ত সারাবিশ্বে এ মহামারী ভাইরাসে প্রায় ৩৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হওয়ায় বিশ্বব্যাপী অর্থনীতির চাকা মুখ থুবড়ে পড়ে।
এদিকে র‌্যাপিড ভ্যাকসিন কর্মসূচি গ্রহণ করার সুবাদে বিশ্বের সম্পদশালী অনেক দেশ স্বাভাবিক জীবনযাত্রার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়া শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat