×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৫-১১
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ২ জুন, ২০২১ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন (বাজেট অধিবেশন) আহবান করে আদেশ জারি করেছেন।
আজ বিকালে এক সরকারী বিবৃতিতে বলা হয়, “একাদশ জাতীয় সংসদের চলমান ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশন ২ জুন এখানে শের-ই-বাংলা নগর সংসদ ভবনে বিকাল ৫ টায় শুরু হবে।”
এতে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(২) অনুচ্ছেদ অনুযায়ী তাঁকে প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহবান করেছেন।
বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে আগের বারের মতো আসন্ন বাজেট অনুষ্ঠান সীমিত আকারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত অধিবেশন (১২তম সংসদ) মাত্র ৩ কার্য দিবসে এবং পাঁচটি বিল উপস্থাপন করে ৪ মার্চ শেষ হয়।
বৈঠক শুরুর আগে অধিবেশনের এজেন্ডা ও কার্যকাল নির্ধারণে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat