×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৫-২৩
  • ১০৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর জেলা শহরে ভেজাল শিশুখাদ্য জব্দ করে ভ্রাম্যমাণ আদালত মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
আজ দুপুরে মেহেরপুর ভূমি অফিস মোড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জেলা শহরের হঠাৎ পাড়ার পাতান আলীর ছেলে ফয়জুল্লাহর কাছ থেকে অনুমোদনবিহীন বেশ কিছু শিশুখাদ্য উদ্ধার করে। সে এসব ভেজাল শিশু খাদ্য তৈরি করে বিক্রির উদ্দেশ্যে বাজারে যাচ্ছিল।
সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা এবং শিশুখাদ্যগুলো জব্দ করে। এ সময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান- ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে মো. ফয়জুল্লাহর কাছ থেকে অনুমোদনবিহীন ১০ বস্তা রোব, লিচু ১ কার্টুন, আইস ললিপপ ১৪ বোতল, ইডি বলজেল ১ কার্টুন জব্দ করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে উদ্ধার করা ভেজাল শিশু খাদ্যগুলো ধ্বংস করার নির্দেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat