×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৬-০৫
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করেছেন।
তিনি আজ সকালে গণভবনে গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম সাখায়াত মুন বাসসকে একথা জানান।
এ বছর মুজিববর্ষে দেশকে সবুজে শোভিত করে ফেলতে জাতীয় বৃক্ষরোপণ অভিযানে’র মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘মুজিববর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি।’
অন্যদিকে, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবার বিশ^জুড়ে বিশ^ পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে-ইকোসিস্টেম রেস্টোরেশন বা প্রতিবেশ পুনরুদ্ধার।
এ উপলক্ষে সরকার আশা করে দেশের জনগণ বিশেষ করে তরুণ সমাজ প্রতিবেশ এবং পরিবেশগত বৈচিত্র বজায় রাখতে গুরুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দিবসটি পালন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। রাজধানীসহ বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলো মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান সংবলিত ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat