×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৬-০৫
  • ৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় আজ ‘ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন’ শীর্ষক খামারি মাঠ দিবস পালিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (বিএলআরআই) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার।
বিএলআরআই’র মহাপরিচালক ড.আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক ড. কবিরউদ্দীন আহাম্মদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজাহারুল ইসলাম তালুকদার, বান্দরবান জেলা পরিষদ সদস্য কেনু ওয়ান চাক প্রমুখ।
অনুষ্ঠানে তিনশ’জন খামারি অংশগ্রহন করেন।
নাইক্ষ্যংছড়িতে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শামীম হাসান জানান, বিশ্বে ছাগল পালনে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। প্রাচীনকাল থেকেই এদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা হয়। এদেশের আবহাওয়া ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের উপযোগি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat