×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৬-২২
  • ৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কিউবার আবদালা ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে এই কার্যকারিতা সংক্রমণ, রোগ নাকি মৃত্যুর ক্ষেত্রে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়নি। 
কিউবা বর্তমানে করোনার পাঁচটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে দুটির ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ায় গত মাস থেকে দেশটি জনগণকে টিকা দেয়ার কাজ শুরু করেছে। 
সোমবার বায়োকিউবাফার্মা টুইট করে জানিয়েছে, ইতোমধ্যে ব্যবহার শুরু করা দুটি টিকার একটি আবদালা। করোনার বিরুদ্ধে এর তিনটি ডোজ ৯২.২৮ শতাংশ কার্যকর।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের সংক্রমণ অথবা রোগের জন্য যে কোন টিকার ক্ষেত্রে এর কার্যকারিতা ৫০ শতাংশ নির্ধারণ করেছে। 
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এ খবরকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে তিনি একে এমন এক অর্জন হিসেবে উল্লেখ করেছেন, যা কিউবার গর্বকে বহুগুণ বাড়িয়ে দেবে। 
এদিকে দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ দ্রুতই বেড়ে চলেছে। সোমবার কিউবায় নতুন করে এক হাজার ৫৬১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৬৯ হাজার এবং মারা গেছে এক হাজার ১৭০ জন। 
উল্লেখ্য, আমেরিকান নিষেধাজ্ঞার আওতায় থাকা কিউবা ১৯৮০ এর দশক থেকে ঐতিহ্যগতভাবেই নিজস্ব উদ্যোগে টিকা তৈরি করে আসছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat