×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৬-৩০
  • ৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ সন্তানের জননী হামিদা বেগম(৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। নিহত হামিদা বেগম উপজেলার সলপ ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের চাদঁ আলীর স্ত্রী ।

পরিবার সূত্রে জানা গেছে, গৃহবধু হামিদার প্রায় ২২ বছর পূর্বে উপজেলার কাশিনাথপুর গ্রামের চাঁদ আলীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় । বিয়ের পর থেকেই স্বামীর দারিদ্রতার কারনে স্বামীকে সংগে নিয়ে বাবার বাড়ি চলে আসে হামিদা। তবুও তাদের সংসারে অভাব অনটন শেষ হয় না। তাদের দাম্পত্য জীবনে অশান্তির ছায়া নেমে আসে। ছেলে মেয়ে নিয়ে অভাব অনাটনের কারনে প্রতিদিন ঝগড়া বিবাদ লেগেই থাকতো। অভাবের তারনায় মনের কষ্ট ও দুঃখে মঙ্গলবার বিকেলে নিজ ঘরের ধন্যার সাথে দড়িতে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মাহবুব আলম জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে উপজেলার কাশিনাথপুর গ্রামে থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করে বুধবার লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat