×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ৮৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলায় আজ করোনা সংক্রমন প্রতিরোধে জুমার নামাজের আগে রাঙ্গামাটি শহরের প্রতিটি মসজিদে মুসুল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে ইসলামিক ফাউ-েশনের সহযোগিতায় রাঙ্গামাটি কালেক্টরেট জামে মসজিদে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় জেলা প্রশাসক সরকারী নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিদের আহবান জানান।
এছাড়াও আজ জেলার বিভিন্ন মসজিদে জেলা প্রশাসনের কর্মকর্তারা জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এদিকে, জেলা শহরের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পাঁচটি মোবাইল টিম লকডাউন নিশ্চিত করার পাশাপাশি  করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat