×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনসন অ্যান্ড জনসনের এক ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন দ্রুত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট কার্যকরভাবে মোকাবেলায় সক্ষম। এদিকে এ টিকা গ্রহণের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমপক্ষে আট মাস স্থায়ী থাকে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি একথা জানায়। খবর এএফপি’র।
গবেষকরা দেখতে পেয়েছেন, জেঅ্যান্ডজের টিকা গ্রহনকারী ৮ ব্যক্তির রক্তের সেলের অ্যান্টিবডি ও রোগ প্রতিরোধ ব্যবস্থা কার্যকরভাবে ডেল্টা স্ট্রেইন ধ্বংস করে।
বোস্টনের বেইথ ইসরাইল মেডিকেল সেন্টারে টিকা গ্রহনকারী ২০ জনের ওপর চালানো দ্বিতীয় এক গবেষণায় একই ধরনের ফলাফল পাওয়া গেছে।
জেঅ্যান্ডজের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পল স্টোফেলস প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের ভ্যাকসিনের গুণাবলী কোভিড-১৯ রোগের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে সক্ষম এবং ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে কার্যকর।
জান্সেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাট জনসন অ্যান্ড জনসনের প্রধান মথাই মমান বলেন, ‘এ পর্যন্ত আট মাসের গবেষণার উপাত্ত থেকে জানা গেছে, জেঅ্যান্ডজের এক ডোজ ভ্যাকসিন দেহে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে যা কমে না, বরং আমরা এর মেয়াদ শেষ হওয়ার পরও এক্ষেত্রে উন্নতি ঘটতে দেখেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat