×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৭-১৪
  • ৯৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকায় গত পাঁচদিনের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। পুলিশ মঙ্গলবার এ খবর জানায়।
দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী মোতায়েন করেছেন। 
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭২ জন প্রাণ হারিয়েছে। 
বিবৃতিতে আরো বলা হয়, দোকানে লুটপাটের সময় পদদলিত হয়ে অনেকেই নিহত হয়েছে। 
সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদন্ডকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে দেশটিতে এ সহিংসতা শুরু হয়। আদালত অবমাননার দায়ে গত ৮ জুলাই থেকে জুমার ১৫ মাসের কারাজীবন শুরু হয়। দুর্নীতির তদন্তকারীদের তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা না করায় তাকে এ দন্ড দেয় আদালত। প্রথমে তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে গ্রেফতারের সময়সীমা বেঁধে দেয় দেশটির সাংবিধানিক আদালত। পরে অবশ্য জুমা ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।
জ্যাকব জুমা তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন। তবে  নানা নাটকীয়তা শেষে ৭৯ বছর বয়সী এই নেতা আত্মসমর্পণ করেন।
এদিকে, দক্ষিণ আফ্রিকার পুলিশ আরো জানিয়েছে, দাঙ্গা উস্কে দেয়ার ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে চিহ্নিত করেছে তারা। এছাড়া এখন পর্যন্ত এক হাজার ২৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলছেন, ১৯৯০ সালের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতার সাক্ষী হলো তার দেশ। প্রধান প্রধান শহর এবং বাণিজ্য কেন্দ্রগুলোতে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। এ থেকে বাদ যায়নি কুয়াজুলু-নাতাল এবং গাউতেং প্রদেশের ছোট ছোট শহরগুলোও।
পুলিশকে সহযোগিতায় সোমবার তিনি সেনাবাহিনী মোতায়েন করেন। তবুও লুটপাট ও সহিংসতা অব্যাহত রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat