×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-০৭-১৯
  • ৮৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জবাই’র পূর্বে কোরবানির প্রাণীকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে এবং জবাই’র স্থান  সমতল ও পরিষ্কার হতে হবে।
কোরবানির প্রাণীর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে করণীয় সম্পর্কে আজ এক তথ্য বিবরণীতে বলা হয়েছে- কোরবানির প্রাণী জবাই’র স্থানে রক্ত জমার জন্য প্রয়োজনীয় সাইজের গর্ত করে নিতে হবে। জবাই করার ছুরি বড় এবং যথেষ্ট ধারালো হতে হবে। জবাই’র পর প্রাণীর রক্ত সম্পূর্ণ ঝরাতে সময় দিতে হবে।
তথ্য বিবরণীতে বলা হয়, কোরবানির পর প্রাণী টানা হেঁচড়া করা যাবে না, এতে ঘর্ষণে চামড়া নষ্ট হতে পারে। কোরবানির বর্জ্য দ্রুত ও সঠিকভাবে অপসারণ করে জীবানুনাশক ছিটিয়ে দিতে হবে। মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
সঠিক ভাবে চামড়া ছাড়ানোর পদ্ধতি- প্রাণী কোরবানির পর সুচালো মাথার ছুরি দিয়ে সঠিকভাবে লম্বালম্বিভাবে চামড়া কাটতে হবে। এরপর বাঁকানো মাথার ছুরি দিয়ে চামড়া ছাড়াতে হবে এবং রক্তমাখা ছুরি কোনভাবেই চামড়ায় মোছা যাবে না।
লবন দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণের পূর্বে চামড়ায় লেগে থাকা মাংস, চর্বি, রক্ত, পানি, মাটি ও গোবর ভালোভাবে পরিষ্কার করতে হবে। চামড়া ছাড়ানোর ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে গরুর চামড়ায় ৭ থেকে ৮ কেজি, ছাগলের চামড়ায় ৩ থেকে ৪ কেজি লবন ভালোভাবে প্রয়োগ করতে হবে, যাতে কোন স্থান ফাঁকা না থাকে।
এ ছ্ড়াা চামড়া সংরক্ষণের স্থান একটু উচু হতে হবে, যাতে চামড়া থেকে পানি ও রক্ত সহজেই গড়িয়ে যেতে পারে। এমনভাবে চামড়া সংরক্ষণ করতে হবে, যাতে বৃষ্টির পানি বা রোদ না লাগে এবং স্বাভাবিক বাতাস চলাচল করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat