×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ১৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং তার দেশের অভিন্ন শত্রু রয়েছে। এ কথার মধ্যদিয়ে তিনি দৃশ্যত ইরানকে অভিন্ন শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি যুবরাজ সালমান বলেছেন, ফিলিস্তিন সংকটের সমাধান হলেই সৌদি আরব ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে। টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো পরিষ্কার করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনিরাই হচ্ছে ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার পথে একমাত্র বাধা। তার এ সাক্ষাৎকার বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। সালমান বলেন, ‘আমাদের একটি অভিন্ন শত্রু রয়েছে এবং আমাদের সামনে অর্থনৈতিক সহযোগিতা করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।’ এর আগে সৌদি যুবরাজ আটলান্টিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনিদের মতো ইসরায়েলেরও ভূমির অধিকার আছে। তার এ বক্তব্যকে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে সৌদি অবস্থানের নাটকীয় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগে টাইম ম্যাগাজিনের সঙ্গে দেয়া সাক্ষাৎকারেও যুবরাজ সালমান তার একই অবস্থান তুলে ধরে বলেছেন, ‘ফিলিস্তিনিদের মতো ইসরায়েলিদেরও মাতৃভূমির অধিকার আছে।’ তিনি ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের সহাবস্থান করা উচিত বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সৌদি আরবের মধুর সম্পর্ক থাকলেও এর আগে সৌদি আরবের কোনো শীর্ষ নেতা ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে এ ধরনের কথাবার্তা বলেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat