×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ১০১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীতে গত তিন দিনে গণটিকা নিয়েছেন ৬৬ হাজার ৪৪৬ জন নারী পুরুষ।গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া গণটিকাদান কার্যক্রম গতকাল পর্যন্ত সিলেট নগরীতে টানা তিন দিন চলে। সিলেট সিটি করপোরেশন এলাকার ২৭ ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে চালু ছিল গণটিকার এ ক্যাম্পেইন।
আজ থেকে এই ক্যাম্পেইন আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী গণটিকাদান কর্মসুচী আগামি ১৪ আগস্ট পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। গণটিকাদান আপাতত স্থগিত হলেও অনলাইনে রেজিস্ট্রেশন করে টিকাদান সিলেট নগরির দুই হাসপাতাল ওসমানী মেডিকেল কলেজ ও পুলিশ লাইন্স হাসপাতালের নির্ধারিত টিকাদান কেন্দ্রে চলবে। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সিলেট নগরির ২৭টি ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে গণটিকা কার্যক্রমের প্রথম দিন অর্থাৎ গত ৭ আগস্ট টিকা নিয়েছেন ২২ হাজার ৭৫৩ জন। দ্বিতীয় দিন ২৪ হাজার ২৯৪ জন ও তৃতীয় দিন ১৯ হাজার ৩৯৯ জন। সব মিলিয়ে গত ৩ দিনে মোট গণটিকা নিয়েছেন ৬৬ হাজার ৪৪৬ জন ২৫ বছর বয়সোর্ধ নারি ও পুরুষ। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে গত ফেব্রুয়ারি থেকে করোনার টিকা দান কার্যক্রম সিলেট নগরির দ’ুটি সরকারী হাসপাতালে চলমান রয়েছে। শুরু থেকে গতকাল সোমবার পর্যন্ত সিলেট সিটি করপোরেশন এলাকায় মোট প্রায় সোয়া ২ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ১ লাখ ৫৮ হাজার ২৫৫ জন। আর বাকীরা গণটিকার আওতায় গত তিন দিনে টিকা গ্রহন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat