×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-০৮-১৫
  • ৯৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটিউ রাজ্যে শনিবার মুসলিম সম্প্রোদায়ের ৯০ ব্যক্তিকে বহনকারি একটি গাড়ি বহরে সন্দেহভাজন খ্রীষ্টান মিলিশিয়ার ভয়াবহ হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলে প্রাকৃতিক সম্পদ, পানি ও ভূমির নিয়ন্ত্রণ নিয়ে প্রধানত মুসলিম যাযাবর রাখাল ও খ্রীষ্টান কৃষকদের মধ্যে বছরের পর বছর ধরে সহিংস ঘটনা ঘটছে।
পুলিশ জানায়, তাদেরকে সকালে ফোন করে জানানো হয় যে প্রধানত খ্রীষ্টান মিলিয়াদের একটি গ্রুপ মুসলিম অনুসারীদের পাঁচটি গাড়ির একটি বহরে হামলা চালিয়েছে।
পুলিশ মুখপাত্র উবাহ ওগাবা এক বিবৃতিতে বলেন, সেখানে ভয়াবহ এ হামলায় ২২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২১ জনকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মোহাম্মাদ ইব্রাহিম জানান, প্লাটিউ রাজ্যের রাজধানী জোসের উপকণ্ঠে রুকুবা সড়কে এ হামলা চালানো হয়।
তিনি জানান, ইসলামি নতুন বছর উদযাপনের একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর বাউচি রাজ্য থেকে তারা ফেরার পথে এ হামলার শিকার হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat