×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৫
  • ৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লাল শাড়ি, খোলা চুলে শ্রীদেবী সেজেছিলেন শ্রীলেখা মিত্র। তাঁর সেই ভিডিয়ো দেখে হুঁশ হারিয়েছিলেন অনুরাগীরা। মন্তব্য বিভাগে উপচে পড়েছে শুভেচ্ছা আর প্রশংসা। এর পর তাঁর ঠোঁটে জ্বলজ্বল করছে আদরের চিহ্ন! সামাজিক পাতায় ছবি দিয়ে অভিনেত্রী স্বীকার করেছেন, ‘আদরের ঠ্যালায় অস্থির আমি’! সেই শ্রীলেখাই অন্য একটি পোস্টে দেশের স্বাধীনতা নিয়ে সোচ্চার। রাস্তার একটি বিজ্ঞাপন তাঁর ক্ষোভের কারণ।
পরপর দুটো পোস্টের কারণে আপাতত দুটো প্রশ্ন তাঁকে ঘিরে। শ্রীলেখার ঠোঁটের ক্ষত কি শুক্রবার ‘শ্রীদেবী’ সাজার ফলাফল? রসিকতা করতে করতে হঠাৎ কী কারণে তিনি এত ক্ষুব্ধ?
সব রহস্য অভিনেত্রী ফাঁস করেছেন তাঁর সামাজিক পাতায়। প্রথম ছবিতে লিখেছেন, ‘যা ভাবছ তা নয়! আমার ছানাদের আদরের চিহ্ন। নখ বেড়েছে। আর লোকে ভাবছে... হুঁ হুঁ’!


রসিকতার সঙ্গে হেঁয়ালি মিশিয়ে অনুরাগীদের উদ্দেশে কথা ছুড়ে দিয়েছেন এ ভাবেই। শ্রীলেখার বাড়িতে এক পাল সারমেয়ের বাস। অভিনেত্রীর ঠোঁটের ক্ষত যে তাঁদের নখের আঁচড়ে হয়েছে, সেটাই ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন তিনি। একই সঙ্গে দময়ন্তী সেনকে ডেকেছেন, সারমেয়দের নখ কেটে দিয়ে যাওয়ার জন্য।
তাঁর ছবি এবং মন্তব্য সঙ্গে সঙ্গে লুফে নিয়েছেন সবাই। এক জন শ্রীলেখাকে পাল্টা রসিকতা ফিরিয়ে দিয়েছেন, ‘ও আমি তো ভাবলাম... যাক সে সব কথা। নখ কাটাতে হবে ছানাদের’। শ্রীলেখাকে সমর্থন জানিয়েছেন আরও এক নেটাগরিকের। তাঁর দাবি, ‘আমাকেও এ রকম আদর করে আর মা ভাবে অন্য কিছু’!


আরেকটি পোস্টে তিনি জানিয়েছেন তাঁর ক্ষোভের কারণ। একটি বিজ্ঞাপনে দেশি কুকুরের ছবি দেওয়া হয়েছে। সঙ্গে বক্তব্য, ‘ভারতীয় হতে পেরে গর্ব বোধ করুন। দেশি কুকুরকে বাড়িতে পোষ্য করে নিন’। অনাথ পথপশুদের আশ্রয়ের জন্যই সম্ভবত এই বিজ্ঞাপন। কিন্তু ‘দেশি’ শব্দটায় ভয়ানক আপত্তি অভিনেত্রীর। এই বিজ্ঞাপন আরও এক বার তাঁকে মনে করিয়ে দিয়েছে পরাধীন ভারতের কথা। যখন ইংরেজরা ভারতীয়দের ঘৃণা আর অবজ্ঞা করে ‘নেটিভ’ বা ‘দেশি’ বলত! তাঁর শ্লেষ, ‘নেটিভ’, এই বলে ইংরেজরা আমাদের গাল দিত। আর আমরা দেশি কুত্তাদের’...। চলতি বছর দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। সেই নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি, ‘শুভ ৭৫ তম...কালকের মেনুটা সেট তো’?
স্বাধীনতা দিবসের আগের দিন শ্রীলেখার এই পোস্ট দেশের স্বাধীনতা নিয়ে যেন নতুন করে ভাবতে বাধ্য করেছে। তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, আদতে ভারত কতটা স্বাধীন? আদৌ স্বাধীন তো? নাকি বারো মাসে তেরো পার্বণেরই অন্যতম একটি দিন হয়ে দাঁড়িয়েছে ১৫ অগস্ট? যে দিন উদযাপিত হয় দেদার খানা-পিনা, নাচা-গানায়!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat