×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৮-২৬
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সবাইকে টিকার আওতায় আনতে দেশে টিকা উৎপাদনের একটি পূর্ণ পরিকল্পনা স্বাস্থ্যের স্থায়ী কমিটির আগামী বৈঠকে উপস্থাপন করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আজ এ পরামর্শ দেয়া হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সভায় সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম. রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ এবং মো. আমিরুল আলম মিলন সভায় অংশগ্রহণ করেন।
সভায় ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ এবং ই.ডি.সি.এল গোপালগঞ্জ শাখা কভিড-১৯ ভ্যাকসিন তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ প্রয়োজনীয় সংশোধনীসহ জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সকল ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি বৈঠকের সুপারিশসমূহের কপি সকল মন্ত্রণালয়ে পৌছানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দ্রুততম সময়ে সকল জনগনকে টিকার আওতায় আনতে টিকা উৎপাদনের একটি পূর্ণ পরিকল্পনা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat