×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৯-০১
  • ৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 টেকনাফ থানার বহুল আলোচিত সমালোচিত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। 
একইসাথে আদালত প্রদীপ দাশের পক্ষে দায়ের করা জামিন আবেদন নামঞ্জুর এবং তার স্ত্রী চুমকি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 
আদালতের আদেশে বলা হয়, চুমকি আগামী ৭ অক্টোবরের মধ্যে স্বেচ্ছায় আদালতে হাজির না হলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে তার গ্রেফতারি পরোয়ানা প্রকাশ করা হবে। 
চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত আজ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার বাদী দুদক জানায়, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাসহ একাধিক অভিযোগে বহিষ্কৃত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি’র বিরুদ্ধে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও অন্যকে হস্তান্তর এবং ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা অর্জিত সম্পদের তথ্য গোপনের অভিযোগপত্র দেয়া হয় আদালতে। 
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন গত ২৬ জুলাই এ অভিযোগপত্র দাখিল করেছিলেন।
এর আগে, অভিযোগপত্র শুনানির জন্য কক্সবাজার কারাগার থেকে প্রদীপ দাশকে দুপুর পৌনে একটায় চট্টগ্রাম আদালতে আনা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat