×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-০৫
  • ৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চিকিৎসা হচ্ছে মানব সেবা প্রদানে সর্বোচ্চ পেশা। সাধারণ মানুষ একজন চিকিৎসকের শরণাপন্ন হয় অনেক প্রত্যাশা নিয়ে। এই প্রত্যাশা থেকে মানুষ বিমুখ হলে চিকিৎসকদের প্রতি আস্থা হারায় এবং অসহায়ত্ব এক সময় চিকিৎসকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। তাই চিকিৎসকদের সেবার মানবিকতা নিয়ে কাজ করতে হবে। 
মেয়র আজ সকালে আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১০ম ব্যাচের ইন্টার্নি চিকিৎসকদের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডা. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও মেডিকেল কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এএসএম মোস্তাক আহমেদ, কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা. মো. আরিফুল আমীন, ডোনার সদস্য ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রেখা আলম চৌধুরী, অধ্যক্ষ লায়ন মো. সানাউল্লাহ, মো. আহছান উল্লাহ, এসএম কুতুব উদ্দিন, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক (ডা.) অসীম বড়–য়া, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার বোরহান উদ্দিন, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) জালাল উদ্দিন, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. বাবুল ওসমান চৌধুরী প্রমুখ।
মেয়র বলেন, করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসকেরা করোনা রোগীদের চিকিৎসা সেবায় যে অবদান রেখেছেন তা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। যারা আজকের ইন্টার্নি থেকে চিকিৎসক হিসেবে দায়িত্ব পেলেন তাদেরকে একজন চিকিৎসক হিসেবে নয় একজন ভালো মানুষ ও মানবিক ডাক্তার হওয়ার ব্রত নিয়ে কাজ করতে হবে। 
হাসপাতাল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন হাসপাতালের সার্বিক কার্যক্রমের বিষয়ে মেয়রকে অবগত করেন এবং কিছু সমস্যা সমাধানে তাঁর হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat