×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-১২
  • ৭৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোর্ট হিল এলাকায় পরিবেশবিধ্বংসী দখলবাজি, খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণ এবং এ কাজে বাধা প্রদান না করায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পরিবেশ অধিদপ্তর দায়িত্বহীনতার পরিচয় প্রদান করেছে বলে অভিযোগ করেছে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ।
ক্যাব চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ আজ রবিবার এক বিবৃতিতে জানায়,‘চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপত্যের অংশ কোর্ট হিল এলাকায় পরিবেশবিধ্বংসী দখলবাজি, খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণ এবং এ কাজে বাধা প্রদান না করায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পরিবেশ অধিদপ্তর দায়িত্বহীনতার পরিচয় প্রদান করেছে। অনুমোদনহীন স্থাপনা অপসারণ ও নতুন স্থাপনা গড়তে বাধা দেয়ার ব্যর্থতার দায় সিডিএ ও পরিবেশ অধিদপ্তরকে নিতে হবে।’
বিবৃতিতে বলা হয়, ‘পরির পাহাড়ের কোর্ট বিল্ডিং-এর বিভিন্ন অংশে অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ সম্প্রতি তাদের প্রতিবেদনে জানিয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসের চারপাশে এবং জহুর হকার মার্কেটের দক্ষিণাংশে সেমিপাকা স্থাপনা রয়েছে। এগুলোয় বৈদ্যুতিক সংযোগ এবং কয়েকটিতে গ্যাস ও পানির সংযোগ আছে। এসব স্থাপনার জন্য সিডিএ থেকে অনুমোদন নেওয়া হয়নি। অন্যদিকে অনুমোদনহীন স্থাপনায় বসবাসরত ব্যক্তিরা চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে ভাড়া/লিজ নিয়ে তারা দখলে আছেন এবং নিয়মিত জেলা প্রশাসনকে ভাড়া দিচ্ছে বলে দাবি করেন। আইনজীবী ভবনের নকশা সিডিএ কর্তৃক অনুমোদিত হলেও কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই অনুমোদনবিহীন ও সম্পূর্ণ অবৈধভাবে বেশকিছু ঝুঁকিপূর্ণ স্থাপনা, রাস্তার ওপর যত্রতত্র পার্কিং, স্টেশনারি দোকান, খাবার হোটেল, কম্পিউটার দোকান, অস্থায়ী কাঁচাবাজার, শুঁটকি বাজার, ভ্রাম্যমাণ হকার বসার কারণে পরীর পাহাড় বর্তমানে ইটপাথরের জঞ্জালে পরিণত হয়েছে। কোট বিল্ডিং-এর প্রবেশপথেও দোকান, মোটরসাইকেল পার্কিং-এর কারণে আদালতের বিচারপ্রার্থী, অন্যান্য আগন্তুককে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়তে হয়। যার কারণে সাধারণ মানুষ ও সরকারি-বেসরকারি আগন্তুক ও বিচারপ্রার্থীদের বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।’
বিবৃতিদাতারা বলেন, ‘পরিবেশবিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে এতে ভূমিকম্প, ভূমিধস বা অগ্নিকা-ের মতো পরিস্থিতির উদ্ভব হলে মারাত্মক মানবিক বিপর্যয় হতে পারে।’
তাই অবিলম্বে পরির পাহাড় (কোর্ট হিল) এলাকায় পরিবেশবিধ্বংসী ও অনুমোদনহীন অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপত্যের পরিরপাহাড় সংরক্ষণের দাবি জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ আবদুল মান্নান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat