×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-১২
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর নীতি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেয়ার আহ্বান জানিয়েছেন। 
বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়ে তিরিঙ্ক আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী  সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।
পরে, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদেরকে বৈঠক সম্পর্কে ব্রিফ করেন। 
এখানে দায়িত্ব পালনকালে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় রাষ্ট্রপতি এ সাক্ষাৎকালে বিদায়ী দূতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, যোগাযোগ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে।
রাষ্ট্রপতি এসডিজি অর্জনে সহযোগিতা প্রদান করায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে।
ইউরোপিয়ান ইউনিয়নের বিদায়ী দূত করোনা পরিস্থিতি মোকাবিলা ও অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat