×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু সংখ্যা বেড়েছে। আজ মারা গেছে ৫১ জন। গতকালের চেয়ে আজ ১৬ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৩৫ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৮ জনে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়। 
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গতকাল শনাক্তের দৈনিক হার ছিল ৬ দশমিক ৫৪ শতাংশ যা আজ বেড়ে হয়েছে ৬ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা দশমিক ১ শতাংশ বেড়েছে। আজ ২৮ হাজার ৬১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০১ জন। গতকাল ৩২ হাজার ৭২৪৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২ হাজার ৭৪ জন। দেশে এ পর্যন্ত ৯৩ লাখ ৩ হাজার ৮৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৫ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১০১ জন। শনাক্তের হার ৭ দশমিক ১৮ শতাংশ। গতকাল ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪ জন। গতকাল ১১ জন মারা গিয়েছিল।   
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা ও সিলেট বিভাগে ৫ জন করে এবং বরিশাল ও মিয়মনসিংহ বিভাগে ৩ জন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৬ দশমিক ৮৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat