×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-১৭
  • ৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি তার বিরুদ্ধে উত্থাপিত প্রেসিডেন্ট জোভনেল ময়েসের হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহ খারিজ করে দিয়ে বলেছেন, এটি ‘উগ্র ‘রাজনৈতিক স্বার্থে’ উদ্দেশ্যমূলক গোলযোগ।
সামাজিক নেটওয়ার্কে পোস্ট করা সরকার প্রধানের এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলা হয়, ‘প্রেসিডেন্ট হত্যার রাতে ঘটনাস্থলের কাছ থেকে টেলিফোন কথোপকথন নিয়ে গোলযোগ দেশীয় ও আন্তর্জাতিক স্তরে একটি সাজানো ঘটনা।’
ময়েসকে গত ৭ জুলাই পোর্ট-অ-প্রিন্সে তার বাসভবনে গুলি করে হত্যা করা হয়। এই হামলার আদেশদাতা সন্দেহে কয়েক ডজন লোককে গ্রেফতার করা হয়েছে। তবুও ঘটনার রহস্যের জট খুলেনি।
মঙ্গলবার পোর্ট-অ-প্রিন্সে ফেডারেল কৌঁসুলির মর্যাদার সরকারি কমিশনার বিচারককে হেনরির বিরুদ্ধে অভিযোগ আনার দাবি জানান। হত্যার কয়েক ঘন্টার মধ্যে প্রধান সন্দেহভাজনদের মধ্যে একজন সরকারি কর্মকর্তা জোসেফ ফিলিক্স বাদিও’র সঙ্গে হেনরির টেলিফোন আলাপ হয়েছে বলে এই অভিযোগ ওঠে।
ময়েসের হত্যার পর তার বাসভবনের কাছে থেকে ৭ জুলাই ভোরে বাদিও দুইবার এরিয়েল হেনরিকে ফোন করেছেন বলে অভিযোগ উঠেছে।
বিচারককে অভিযোগ আনার অনুরোধ জানানোর কয়েক ঘন্টার মধ্যে হেনরি সরকারি কৌঁসুলিকে বরখাস্ত করা হয়। বুধবারই তিনি তার বিচারমন্ত্রীকে বরখাস্ত করেন।
প্রেসিডেন্ট ময়সের হত্যার ঘটনায় ১৮ কলম্বিয়ান, হাইতির বংশোদ্ভুত ২ আমেরিকানসহ  ইতোমধ্যেই ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat