×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২২
  • ৮৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২০২২ সালের বিজয় দিবসের আগেই সারা দেশের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। সেই লক্ষ্যে এগিয়ে চলছে দোহাজারী থেকে  কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ।
মন্ত্রী আজ দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন ও কক্সবাজার শহরতলীর ঝিলংজা এলাকায় নির্মাণাধীন রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেছেন।
তিনি বলেন, কক্সবাজার যেহেতু একটি পর্যটন এলাকা, সে কারণে এখানে পর্যটকদের যাতায়াতের জন্য আলাদা ট্যুরিষ্ট ট্রেন চালু করা হবে।
নুরুল ইসলাম সুজন বলেন, চকরিয়া থেকে মাতারবাড়ি পর্যন্ত ১৮ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করে বন্দরের সাথে সংযুক্ত করা হবে। এতে করে অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আর এর মাধ্যমে বঙ্গবন্ধু দারিদ্র্য ক্ষুধামুক্ত যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।
মন্ত্রী কক্সবাজার শহরতলীর ঝিলংজা এলাকায় নির্মাণাধীন আইকনিক রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এরপর রামুর কয়েকটি নির্মাণাধীন ব্রিজ, রামুর জংশন এলাকা পরিদর্শন শেষে রামু রশিদ নগর এলাকায় ৬ কিলোমিটার রেললাইন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, রেললাইন এখনো নির্মাণাধীন, তাই পানি নিষ্কাশনসহ পরিবেশগত কোন সমস্যা থাকলে তা এখনই সংশোধন করা হবে।
এ সময় কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বৃহস্পতিবার রামু উপজেলার পানির ছড়া এলাকার রেলওয়ে ট্র্যাক নির্মাণের অগ্রগতি এবং দুলহাজারায় নির্মাণাধীন রেলওয়ে স্টেশন ভবন এবং অন্যান্য স্থাপনা পরিদর্শন পরিদর্শন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat