×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-২৬
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নিবন্ধনকৃত অকার্যকর, অব্যবস্থা এবং দুর্নীতিগ্রস্থ সমবায় সমিতির তালিকা কমিটিতে উপস্থাপন করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির পরবর্তী বৈঠকে এ তালিকা প্রদান করতে সুপারিশ করা হয়।
কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, রেবেকা মমিন এবং আব্দুস সালাম মূর্শেদী সভায়  উপস্থিত ছিলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
সভার শুরুতে ৯ম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। 
সভায়     ৯ম বৈঠকের  সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্তসমূহ দ্রুততম সময়ে বাস্তবায়নের সুপারিশ করা হয়। 
কমিটি গুড়া দুধ আমদানীর ক্ষেত্রে দুধের গুনগতমান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পত্র দেয়া, দেশে মানসম্মত দুধ প্রাপ্তির জন্য সমবায়ের ভিত্তিতে বাড়ী বাড়ী গরুর খামার স্থাপনের সুপারিশ করা হয়। এছাড়া খামারীদের কথা বিবেচনায় এনে তাদের কাছ থেকে দুধ সংগ্রহের ক্ষেত্রে পূর্বের মূল্যের চেয়ে বেশী মূল্যে ক্রয় করা যায় কিনা সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সুপারিশ করা হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তরসহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat