×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-২৮
  • ৮৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোভেক্স সুবিধার আওতায় কোভিড-১৯ এর ২৫ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন যুক্তরাষ্ট্র থেকে আজ ভোর সাড়ে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা বিমানবন্দর থেকে ২৫ লাখ ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের লাইন ডিরেক্টর ড. মো. সামসুল হক আজ বাসসকে জানিয়েছেন।
স্বাস্থ্য সেবা অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের ৩১ মে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং ১ সেপ্টেম্বরে ১০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন বাংলাদেশে আসে।
সূত্রমতে, মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে বলা হয়, এখন পর্যন্ত ৫ কোটি ১৯ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ ভ্যাকসিন বাংলাদেশ সংগ্রহ করেছে।
বাংলাদেশ এই মহামারি নিয়ন্ত্রণে আট ধরণের কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে।
অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিনগুলো হলো মডার্না, জনসন এন্ড জনসন, করোনাভ্যাক, ফাইজার, কোভিশিল্ড, স্পুটনিক ভি, অস্ট্রেজেনেকা ও সিনোফার্ম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat