×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-৩০
  • ৯১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্রাহকের এসির ৮৫ হাজার টাকা আত্মসাতের মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে তিন দিনের মধ্যে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। 
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি শুনানি শেষে এ আদেশ দেন। 
মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ঢাকা মহানগর হাকিম আদালতে আজ হাজির করে পুলিশ। এরপর ধানমন্ডি থানায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রাসেলকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারি কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে তিনদিনের মধ্যে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। 
এরআগে ২৫ সেপ্টেম্বর অর্ডারকৃত এসির ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মুজাহিদুর রহমান নামে এক গ্রাহক তাদের বিরুদ্ধে এ মামলা করেন। বিচারক মামলাটি এজহার হিসাবে গ্রহণ করার নির্দেশ দেন। 
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat