×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-০১
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় কমিশনের ইউরোপীয় গ্রিন ডিল -এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যানস বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সকলভাবে সহায়তা করবে। 
আজ ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যানস ইতালির মিলানে ইউরোপীয় ইউনিয়ন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ সব কথা বলেন। ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ফ্রান্স টিমারম্যানস প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন আরো বলেন, ইইউ আগামী দিনগুলোতে বাংলাদেশকে সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখবে। 
এসময় পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ইইউ-কে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। মন্ত্রী এ সময় প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি এবং অভিযোজন কার্যক্রম বাস্তবায়সহ জলবায়ু পরিবর্তন মোকাবিলার সকল ক্ষেত্রে ইইউর সহযোগিতা কামনা করেন। 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ জিয়াউল হক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat