×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-০১
  • ৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মেয়াদ পূর্তী ও মৃত দাবীর চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বিকাল ৩ ঘটিকার সময় বড়হর দক্ষিণ পাড়া আব্দুর রাজ্জাক এর বাড়ীতে এ চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর উল্লাপাড়া শাখার আয়োজনে বড়হর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবু সাঈদ বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল হাসান নান্নু এর পক্ষে মোঃ জিয়াউর রহমান জিয়া বক্তব্য রাখেন। চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ হাসান শাহরিয়ার এ.জি.এম ও ইনচার্জ উল্লাপাড়া শাখা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাসির উদ্দিন সহকারী শিক্ষক ডিতেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আবু বক্কার সিদ্দিক বি.এম সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স উল্লাপাড়া শাখা, মওলানা মোঃ হাফিজুর রহমান আরবি শিক্ষক চন্দ্রগাতী আলিম মাদরাসা।
চেক বিতরণ ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রুমি বেগম বড়হর ইউপি সদস্য, মোছাঃ জামেলা খাতুন বড়হর ইউপি সদস্য, মোঃ আব্দুল মালেক তালুকদার, মোঃ আলামিন হোসেন প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat