×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৯৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে জাল সার্টিফিকেট, ভূয়া জাতীয় পরিচয়পত্র ও জাল দলিলাদি তৈরির সরঞ্জামাদিসহ মো. শরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। বুধবার রাত সোয়া ৮টার দিকে হাজারীবাগ থানার আশরাফুল এন্টারপ্রাইজের নামের এক দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারি পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, হাজারীবাগ থানার আশরাফুল এন্টারপ্রাইজ নামের এক কম্পিউটার দোকানে জাল সার্টিফিকেট ও ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিক্রয় হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫টি জাল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ১৭টি ভূয়া জাতীয় পরিচয়পত্র, ১টি কম্পিউটার মনিটর, ১টি কালার প্রিন্টার, জাল দলিলাদি তৈরির কাগজ ও কালি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে শরিফুল কম্পিউটার ও লেমিনেটিং মেশিনের মাধ্যমে জাল সার্টিফিকেট ও ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat