×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১০-১৮
  • ১০৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে সার্কিট হাউজ মাঠে শেখ রাসেলের অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ প্রশাসন ও বিভিন্ন সংগঠন। পরে জন্মদিন উপলক্ষে সার্কিট হাউজ মাঠে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক মো. এনামূল হক। জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।এদিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টাউন হল প্রাঙ্গনে শেখ রাসেলের অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পন শেষে আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্কিট হাউজ মাঠে শেখ রাসেল এর অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। বেলা ১১টায় সিটি করপোরেশনের মিলনায়তনে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে প্যনেল মেয়র, কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। বাদ জোহুর মসজিদ সমুহে শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও মহিলা আওয়ামী লীগ, চেম্বার অফ কমার্স কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।
জেলা শিশু একাডেমী এই উপলক্ষে রচনা ও চিত্রাকণ প্রতিযোগিতার আয়োজন করে। জেলা প্রশাসন এর উদোগে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলোনায়তনে বিকালে আলোচনা সভা পুরুষ্কার বিতরণী ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে উপজেলাগুলোতে দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat