×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৮
  • ৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সাম্প্রতিক সিরিজ সন্ত্রাস বিএনপি-জামাতের সিরিজ বৈঠকের পরিকল্পনার বাস্তবায়ন। তারা সিরিজ বৈঠক করে সিরিজ সন্ত্রাস শুরু করেছে। 
আজ সোমবার জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্ব দরবারে সমাদৃত হচ্ছে তখন বিএনপি জামাত সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিকভাবে ঘোষিত সন্ত্রাসী সংগঠন বিএনপি। তারা জামাতের সাথে মিলে সকল সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেয়। তারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালীর পর গতকাল রংপুরের পীরগঞ্জে হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে। তারা সিরিজ বৈঠক করে সিরিজ সন্ত্রাস শুরু করেছে। এই সন্ত্রাসকে যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে। 
তিনি বলেন, ‘তারা বিষবৃক্ষে পরিণত হয়েছে। এই বিষবৃক্ষের ডালপালা কাটলে হবে না, মূলোৎপাটন করতে হবে। বাংলার প্রতিটি গ্রামকে সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে। এদের রুখে দিতে না পারলে এরা দেশে রক্তের গঙ্গা বইয়ে দেবে, আফগানিস্তানের চেয়েও খারাপ দেশে পরিণত করবে। এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো উন্নত সম্বৃদ্ধ বাংলাদেশ।’ 
বাহাউদ্দিন নাছিম বলেন, এই সাম্প্রদায়িক অপশক্তির কাছ থেকে সবাইকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, প্রয়োজনে প্রতিরোধ করতে হবে। শান্তি সমাবেশ, শান্তি র‌্যালির মাধ্যমে সবাইকে মাঠে সোচ্চার থাকতে হবে। 
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় শেখ রাসেলকে স্মরণ করে বাহাউদ্দিন নাছিম বলেন, যারা শেখ রাসেলের মত নিষ্পাপ ছোট শিশুকে হত্যা করতে পারে তারা বিশ্ব মানবতার ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর। পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক হত্যাকান্ডে কোন শিশুকে হত্যা করা হয়নি। আজ রাসেল বেঁচে থাকলে তিনি হতেন জাতির পিতার আদর্শে উজ্জীবিত এক নেতা। 
আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি বলেন, শহীদ শেখ রাসেল বেঁচে থাকলে বাংলাদেশ পেতো একজন পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ নেতা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা খুনি জিয়া আইনত বৈধতা দিয়েছিলো। তারা অসত্য, কাল্পনিক তথ্য দিয়ে জাতির পিতার হত্যাকে রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলো। তারা জাতির পিতার সন্তানদের নিয়ে কল্পকাহিনি ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা করেছিলো। 
বিপ্লব বড়ুয়া বলেন, আজ বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেষ্টা করছে। যারা এর সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। যদি আমাদের দলে কোন অনুপ্রবেশকারীও থাকে তাদের বহিষ্কার করা হবে, তাদের কঠোর বিচার হবে।  
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কৃষক লীগ সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা, গাজী জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ দপ্তর সম্পাদক শওকত হোসেন সানু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat