×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-২০
  • ৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮জন শনাক্ত হয়েছে। এসময়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। বুধবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্ত হওয়া ৪ জন মহানগর এলাকার এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণকারী ১ জন নগরের বাসিন্দা।
এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব সহ মোট ১২টি ল্যাবে ১ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ।  
বিআইটিআইডি ল্যাবে ৪৩৯টি নমুনা পরীক্ষা করে ২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪৭১টি নমুনা পরীক্ষা করে ৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৮টি নমুনার মধ্যে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১২টি নমুনার মধ্যে ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।  
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৩৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯১৫ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ২২১ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৬ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat