×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-২০
  • ১০৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জশ বাটলারের ব্যাটিং ও বোলার মার্ক উডের বোলিংয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে ইংলিশরা। প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছিলো ইংল্যান্ড। 
আজ আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার জেসন রয়। এরপর আরেক ওপেনার বাটলারের ৫১ বলে ৭৩ রানের সুবাদে বড় স্কোরের পথ পায় ইংল্যান্ড। পরের দিকে জনি বেয়ারস্টোর ২১ বলে ৩০ ও স্যাম বিলিংসের ১৭ বলে অপরাজিত ২৭ রানের কণ্যাণে ৬ উইকেটে ১৬৩ রান করে ইংল্যান্ড। বাটলারের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা ছিলো। নিউজিল্যান্ডের ইশ সোধি ৩ উইকেট নেন। 
১৬৪ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ১০৩ রানে নবম উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারের মুখে পড়ে কিউইরা। তবে শেষ উইকেটে ৪৭ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের হারের ব্যবধান কমান শেষ দুই ব্যাটার সোধি ও টড অ্যাস্টল। সোধি অপরাজিত ২৫ ও অ্যাস্টল ১৬ রান করেন। এছাড়া ওপেনার মার্টিন গাপটিল ২০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ রান করেন। ইংল্যান্ডের উড ৪ উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat