×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২১
  • ৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হার কমেছে দশমিক ২৯ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৮০ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ১৬ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৪৩ জন। গতকাল ২০ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৬৮ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ।   
অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১০ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৪ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৬ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৮ হাজার ৭১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪৬ জন। শনাক্তের হার ১ দশমিক ৬৭ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৭৪ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টা মারা গেছে ২ জন। গতকাল কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৩৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat