×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-২৭
  • ৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামীকাল বিকেলে প্রেসক্লাব কোলকাতায় ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন করবেন। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর সম্মানে বাংলাদেশ সরকারের সহায়তায় কেন্দ্রটি স্থাপিত হচ্ছে।
আধুনিক ডিজিটাল সুবিধা-সমৃদ্ধ সংবাদ কেন্দ্রে কম্পিউটার, স্ক্যানার, প্রদর্শন হল, একটি লাইব্রেরি, একটি ওভারহেড প্রজেক্টর ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বেশকিছু ডিজিটাল সম্ভার থাকবে।
এর আগে গত মাসে মন্ত্রী নয়াদিল্লীতে প্রেসক্লাব অব ইন্ডিয়া (পিসিআই)-এ ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ উদ্বোধন করেন- যা ছিল দেশটিতে এ ধরনের প্রথম কেন্দ্র।
ক্লাবের সভাপতি ¯েœহাশিস সুর বলেন, ‘বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর জন্ম শত-বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উদযাপন উপলক্ষে এই মিডিয়া সেন্টারটি স্থাপন করছে।’
তিনি বলেন, মিডিয়া সেন্টারটি উপ-মহাদেশের কিংবদন্তী রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একটি সম্মান। সেন্টারটি নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশাপাশি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে সহায়ক হবে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্লাব সদস্যদের অবদানের কথা তুলে ধরে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নামে এ ধরনের একটি কেন্দ্র প্রতিষ্ঠা- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই ক্লাবের সদস্যদের স্বীকৃতি।
বাংলাদেশের তথ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে মিডিয়া সেন্টারটির উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বর্তমানে মন্ত্রী চার দিনের সরকারি সফরে পশ্চিম বাংলায় রয়েছেন। তিনি অন্যান্যদের মধ্যে পশ্চিম বাংলার রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat