×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুজিবশতনর্ষে শত গ্রন্থাগারে ”পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই” বিষয়ক এক কর্মশালা সোমবার সকাল ৯ টায় জয়পুরহাটের খনজনপুরের শিল্পকানন পাঠাগারে আয়োজন করা হয়।
মুজিবশতবর্ষ ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে জাতির পিতার রচনা পাঠ কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পাঠ পরবর্তী রচনা প্রতিযোগীদের নিয়ে ওই কর্মশালার আয়োজন করেছে জয়পুরহাটের শিল্পকানন পাঠাগার।’পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই” র্শীষক কর্মশালার উদ্বোধন করেন জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী। শান্তিনগর থিয়েটারের সভাপতির্ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জেলা স্কাউট সম্পাদক ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, শিল্পকানন পাঠাগারের সাধারণ সম্পাদক ও গবেষক আব্দুল মজিদ, পৌর কাউন্সিলার শাহিদুল আহসান সোহেল, নবনাট্য সংঘ জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক দীলিপ সেন, একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লালন হোসেন প্রমূখ। মূল কর্মশালা পরিচালনা করেন জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম। কর্মশালায় তিনটি গ্রুপের বিশেষ করে স্কুল, কলেজ, ¯œাতক ও তদুর্ধ্ব পর্যায়ের পাঠকরা অংশগ্রহণ করছে। বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী পড়ে ’ক’ গ্রুপের পাঠকরা লিখবে ’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা’ ’খ’ বিভাগের পাঠকরা লিখবে ’জাতির পিতাকে যেমন জেনেছি” ও ’গ’ বিভাগের পাঠকরা লিখবে ’মানবতাবাদী বঙ্গবন্ধু”। উল্লেখ, পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই” শীর্ষক তিন মাস ব্যাপী ধারাবাহিক পাঠ কার্যক্রম চলানোর পরিকল্পনা নিয়েছে জাতীয় গ্রন্থকেন্দ্র বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat