×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০৩
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৪ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৩ জন। আজ মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৮০ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শনাক্ত হার বেড়েছে দশমিক ১৭ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৩১ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ২০ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৫৬ জন। গতকাল ২০ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২২৯ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ০৯ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭৬ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ০১ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। গতকাল কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৩৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭০ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat