×
ব্রেকিং নিউজ :
খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ
  • প্রকাশিত : ২০২১-১১-০৪
  • ১১৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) আজ ২০২২ সালের জন্য ১৬ লাখ  মেট্রিক টন অপরিশোধিত তেল ও ৫৮ দশমিক ৫০ লাখ মেট্রিক টন পরিশোধিত তেল আমদানির জন্য নীতিগতভাবে দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। 
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বছরের সিসিইএ-র ৩১ তম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বৈঠক  শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব  মো. শামসুল আরেফিন সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে সরাসরি প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম)-র আওতায় বাংলাদেশ  পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ বছরের জন্য সৌদি আরামকো এবং আবুধাবির এডিএনওসি’র কাছ থেকে ১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করবে।
তিনি আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাভুক্ত বিপিসি এই বছর আরও ৫৮ দশমিক ৫০ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি  তেল আমদানি করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat