×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-০৯
  • ১২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। 
সাক্ষাতকালে তারা দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়াগামী বাংলাদেশীদের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালুর বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রীকে অবহিত করেন।
লি জ্যাং-কিউন জানান, স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ কোরিয়ায় গমনেচ্ছু বাংলাদেশীদের জন্য ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন গ্রহন চালু করা হয়েছে। রাষ্ট্রদূত এ সময় দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশী কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। 
তারা দক্ষিণ কোরিয়াগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণ ও দক্ষতার মানোন্নয়ন, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং দু’দেশের ভ্রাতৃত্ব পূর্ণ সৌহাদ্য-সম্প্রীতি নিয়ে আলোচনা করেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের, বোয়েসেল’র ব্যবস্থাপনা পরিচালক মো: বিল্লাল হোসেনসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat