×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১১-১৯
  • ১১৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টায় ওই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের নৈশকোচ বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পায়। বাকি আহত পাঁচজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো তিনজন মারা যান। আহত দুইজন চিকিৎসাধিন রয়েছেন।এই রিপোর্ট লেখার সময় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আরিফ আনোয়ার জানান, হতাহতদের পরিচয় তখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে লাশগুলো এবং বাসটি থানার সামনে নিয়ে আসা হয়েছে। ঘটনার পরই বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat