×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২১
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমান বাহিনীর আধুনিকীকরণ শুরু করেছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই আধুনিকায়ন আরও বেগবান হয়েছে।
তিনি আজ ঢাকা সেনানিবাসে বিএএফ ঘাঁটি বাশার সংলগ্ন শাহীন সিনেমা হল প্রাঙ্গনে আজ বাংলাদেশ বিমান বাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে একথা বলেন।
বিমান বাহিনীর আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বিমান বাহিনী প্রধান বলেন, ‘জাতির পিতা বিমান বাহিনীর আধুনিকীকরণ শুরু করেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই আধুনিকায়ন আরও বেগবান হয়েছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ৪ তলা বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মাল্টিপারপাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মিত হলে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক সভা-সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করার সক্ষমতা বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat